স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রবিতা রাণী দাসকে (২৪) স্বামী লক্ষ্মণ দাস দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ডোমখালী জলদাস পাড়ায় এ ঘটনা ঘটে। স্বামী লক্ষ্মণ দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জের ধরে গতকাল দুপুরে স্ত্রী রবিতার সঙ্গে লক্ষ্মণের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে রবিতাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন লক্ষ্মণ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লক্ষ্মণকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই তপন চন্দ্র দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান ওসি। তিনি জানান, প্রায় ছয় বছর আগে রবিতা ও লক্ষ্মণের বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি ছেলে রয়েছে।