স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। গতকাল রোববার নগরের চকবাজার থানার পুলিশ তাঁকে আটক করে। গুরুতর আহত শারমিন আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক চৌধুরী বলেন, গত জুন মাসে গাড়িচালক মোস্তফা জামান ও শারমিন আক্তারের বিয়ে হয়। গত বুধবার কথা-কাটাকাটির একপর্যায়ে শারমিনের শরীরে মোস্তফা কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা করেন। গতকাল শারমিনের বাবা থানায় লিখিত অভিযোগ দিলে মোস্তফাকে আটক করা হয়।