স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার ভাড়া বাসায় এক গৃহবধূকে পাঁচ দিন ধরে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। সুমাইয়া আক্তার (১৯) নামের এই গৃহবধূ গতকাল বুধবার সুযোগ বুঝে বাসা থেকে পালিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে সুমাইয়া সাংবাদিকদের বলেন, ঢাকা উদ্যানের চন্দ্রিমা হাউজিংয়ে তাঁদের বাসা। তিন বছর আগে প্রেম করে বিয়ে করেন ইউনূসকে। বিয়ের পর স্বামী মাদকাসক্ত হয়ে পড়েন। টাকার জন্য তাঁকে শুরু করেন নির্যাতন। তবে গত শুক্রবার থেকে হাতে শিকল বেঁধে বেলন দিয়ে পেটাতে থাকেন তিনি।