স্ত্রীকে শ্বাসরোধে ও পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করেছে স্ত্রীর পরিবার।
নিহত গৃহবধূর নাম আসমা আক্তার (২২)। তাঁর দেড় বছরের একটি মেয়ে রয়েছে। এ ছাড়া তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
সিরাজদিখান থানার পুলিশ জানায়, তিন বছর আগে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের মুন্নাফ মাদবরের ছেলে মকবুল হোসেনের (৩০) সঙ্গে পাশের বাসাইল গ্রামের আসমা আক্তারের বিয়ে হয়। মকবুলের চরিত্র ভালো নয়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ ছাড়া জমিজমা নিয়েও তাঁদের মধ্যে বিরোধ ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসব কারণে মকবুল তাঁর স্ত্রীকে হত্যা করেছেন।
সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।