স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর তাঁর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন প্রথম আলোকে বলেন, চার বছর আগে ঢাকার ডেমরা এলাকার মজিবুর রহমানের মেয়ে মাধবী আক্তারকে (২২) বিয়ে করেন রূপগঞ্জের পূর্বগ্রাম এলাকার মিজানুর রহমান। বিয়ের পর থেকেই মিজানুর বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছিলেন। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য স্ত্রী মাধবীকে মারধর করতেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যায় মিজানুর মাদক কেনার জন্য টাকা চান মাধবীর কাছে। টাকা দিতে অস্বীকার করলে একপর্যায়ে তিনি মাধবীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মিজানুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে উভয় পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।