স্ত্রীকে হত্যার অভিযোগে সাবেক সাংসদের ছেলের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীকে হত্যার অভিযোগে খুলনা-৩ আসনের সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাসের ছেলে সোহেল বিশ্বাস ও মেয়ে ইতি বিশ্বাসের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
গতকাল রোববার খুলনা মহানগর হাকিম ইব্রাহিম খলিলের আদালতে মামলাটি দায়ের করেন নিহত সারাহ্ ফারগুশান তন্বীর মা সামিমা আখতার। তন্বী আবদুল গফফার বিশ্বাসের ছোট ছেলে সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী। আদালত নগরের খালিশপুর থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর আগে ৭ এপ্রিল রাত নয়টায় নগরের নূরনগর এলাকার গফফার বিশ্বাসের বাড়ি থেকে তন্বীর (২৩) লাশ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির পক্ষ থেকে তন্বী আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়। কিন্তু নিহত তন্বীর পরিবারের সদস্যদের অভিযোগ, নির্যাতন করে তন্বীকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনেও তন্বীর মাথা ও ঘাড়ে, বুকের বাঁ পাশে ও কোমরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।