স্ত্রীকে হত্যার ঘটনায় পুলিশ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে গৃহবধূ নাজমা খানম (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্বামী ঢাকার মিল ব্যারাক পুলিশ লাইনের নায়েক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্পের ২ নম্বর সেক্টর এলাকার কাশবন থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গত রোববার বিকেল চারটায় মিজানুর রহমান মর্গে গিয়ে লাশ নাজমার বলে শনাক্ত করেন।