স্ত্রীর ঘুষিতে স্বামীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরে স্ত্রীর ঘুষিতে স্বামী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে সদর উপজেলার ওয়্যারলেস বাজার এলাকায়। নিহতের স্ত্রীকে আটক করেছে সদর মডেল থানা-পুলিশ।
এলাকাবাসী বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আবু সাঈদ মৃধা (৫০) ও মাহফুজা বেগমের (৩৫) মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার সন্ধ্যার দিকে তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাঈদ মাহফুজার গলা চেপে ধরেন। এ সময় মাহফুজা তাঁর নাকে ঘুষি দেন। এতে সঙ্গে সঙ্গে সাঈদ অজ্ঞান হয়ে যান। ঘটনা দেখে তাঁদের শিশুপুত্র চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এসে সাঈদকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুল কাইয়ুম জানান, স্বামীকে ঘুষি দেওয়ার বিষয়টি মাহফুজা স্বীকার করেছেন।