স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রী হাসিনা বানুর (৩০) করা এক মামলায় নাসিম আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে শহরের গোলাহাট এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।
মামলা সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে হাসিনার সঙ্গে নাসিমের বিয়ে হয়। যৌতুকের জন্য স্বামী ও তাঁর পরিবারের লোকজন প্রায়ই হাসিনাকে নির্যাতন করতেন। এ ঘটনায় হাসিনা স্বামী, শাশুড়ি, দেবরসহ ছয়জনকে আসামি করে প্রায় তিন মাস আগে মামলা করেন। এতদিন সবাই পলাতক ছিলেন।