স্ত্রীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে ঝুট ব্যবসায়ী গিয়াসউদ্দিন (৩৬) হত্যার ঘটনায় তাঁর স্ত্রী লাভলী ইয়াসমিনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। হত্যায় অংশ নেওয়া আরেক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
অবশ্য এই হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মিরপুর থানায় কোনো মামলা হয়নি। গত রোববার রাতে মিরপুর ১০ নম্বর সেকশনের সি-ব্লকের ১৫ নম্বর লেনে নিজ বাসায় খুন হন গিয়াসউদ্দিন।