প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শের শাহ এলাকায় নালার ওপর অবৈধভাবে নির্মিত চারটি স্থাপনা উচ্ছেদ করেছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন। এদিকে ট্রেড লাইসেন্স না থাকায় এবং নবায়ন না করায় নগরের ফইল্যাতলী বাজারে ১৫ প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করেন আরেকটি ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার। দুটি অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে চট্টগ্রাম নগর পুলিশ।