স্বপ্ন ও শালিমারকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানী এলাকায় গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সুপারশপ স্বপ্নকে ২ লাখ এবং হোটেল শালিমার গার্ডেনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে ও অননুমোদিতভাবে একই ফ্রিজে বিভিন্ন ধরনের পণ্য সংরক্ষণ এবং পশু জবাইয়ের স্থানে নোংরা পরিবেশ থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে সুপারশপ স্বপ্নকে ২ লাখ এবং হোটেল শালিমার গার্ডেনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়।