স্বর্ণ ও টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার দোসাইদ এলাকায় বৃষ্টি জুয়েলার্স নামের একটি প্রতিষ্ঠানের ১২ ভরি স্বর্ণালংকার ও সাড়ে ৫ লাখ টাকা লুট হয়েছে। গত বুধবার রাতে দোকান বন্ধ করে স্বর্ণ ও টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে দোকান মালিক ও তাঁর স্বজনেরা ডাকাতের কবলে পড়েন। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হন। বৃষ্টি জুয়েলার্সের মালিক রিপন শ্যাম বলেন, দোসাইদ কলেজ রোডে তাঁর জুয়েলারির দোকান বন্ধ করে বুধবার রাত নয়টার দিকে তিনি স্বর্ণালংকার ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন শ্যালক ধ্রুব ঘোষ ও বাড়ির ভাড়াটিয়া চৈতন্য কুমার রায়। তাঁরা দোসাইদ স্কুল রোড দিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা পাঁচ ডাকাত তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁরা চিৎকার করলে ডাকাতেরা রিপন ও চৈতন্যকে আঘাত করে স্বর্ণ ও টাকা নিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক, সাভার|