স্বর্ণালংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের হোটেল আর রহমান-সংলগ্ন শনি মন্দিরের তালা ভেঙে গত বুধবার রাতে প্রতিমার গায়ে থাকা লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। গাইবান্ধা সদর থানার পুলিশ ও মন্দির কমিটি সূত্র জানায়, মন্দিরের পাশে পুরোহিত শংকর চক্রবর্তী পরিবার নিয়ে বসবাস করেন। তিনি গতকাল বৃহস্পতিবার ভোরে মন্দিরে গিয়ে দেখেন, দরজার তালা খোলা। ভেতরে গিয়ে তিনি দেখতে পান প্রতিমার সোনার চোখ, টিপ, চুরিসহ গায়ে থাকা সব স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।