প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরের তুফান কোম্পানির মোড়ে গত শুক্রবার রাতে আধুনিক জুয়েলার্স থেকে ২০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। পুলিশ এ ঘটনায় গোপি কর্মকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। দোকানমালিক সুভাষ আমিনের ভাই সমরেশ আমিন জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তাঁরা প্রতিদিনের মতো দোকান বন্ধ করে চলে যান। গতকাল শনিবার সকালে লোক মারফত জানতে পারেন তার দোকানের পেছনের দেয়াল কেটে স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।