স্বর্ণালংকার ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে তিন ছিনতাইকারীর খপ্পরে পড়ে আড়াই ভরি ওজনের সোনার অলংকার ও টাকা খুইয়েছেন এক গৃহবধূ। গতকাল রোববার বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলা সদরের বালিয়াডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। সদরপুর উপজেলার কালীখোলা গ্রামের গৃহবধূ পারুল আক্তার (২২) গতকাল চরভদ্রাসন উপজেলা সদরে বাজার করতে আসেন। এ সময় পরিচিত এক ব্যক্তি তাঁকে মুঠোফোনে বালিয়া ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ এলাকায় ডেকে আনেন। সেখানে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে ওই গৃহবধূর কাছ থেকে আড়াই ভরি ওজনের সোনার এক জোড়া রুলি, একটি চেইন, একটি মুঠোফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে পারুল আক্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।