স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী আরতি রানী সাহা (৫০) শহরের পোড়রা এলাকার অজিত কুমার সাহার স্ত্রী। আরতির ছেলে সুজিত কুমার সাহা বলেন, গতকাল দুপুরে তাঁর মা ভাইয়ের বাড়ির উদ্দেশে রওনা হন। শহরের লক্ষ্মীমণ্ডপ এলাকায় দুই যুবক তাঁর সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে থাকে। বেলা একটার দিকে গঙ্গাধরপট্টি এলাকায় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। এ সময় যুবকেরা তাঁর মায়ের কানের স্বর্ণের দুল, আংটি, চেইনসহ টাকা নিয়ে যায়।