প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ায় রূপায়ণ জুয়েলার্স দোকানে দুর্বৃত্তরা তালা ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে। দোকানের মালিক সঞ্জয় কর্মকার বলেন, গত বুধবার রাত সাড়ে আটটায় তিনি দোকান বন্ধ করেন। গতকাল ভোররাত পাঁচটায় স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁর দোকানের এ ঘটনা তিনি শোনেন। দুর্বৃত্তরা দোকানের লোহার গ্রিল কেটে ও শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর সিন্দুক ও শোকেসের তালা ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার, ৫০ ভরি চান্দির তৈরি অলংকার ও ৩০ হাজার টাকা লুট করে।