স্বর্ণের দোকানে হামলা, ৩০ ভরি সোনা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি স্বর্ণের দোকানে হামলা করে প্রায় ৩০ ভরি সোনা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় দোকান মালিক মো. মিজান আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, তিন থেকে চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে আর কে চৌধুরী কলেজের পাশের একটি স্বর্ণের দোকানে ঢুকে পড়ে। তারা দোকানমালিকে মারধর করে দোকান থেকে প্রায় ৩০ ভরি সোনা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ফরিদ উদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের মারধরে দোকানমালিক মো. মিজান সামান্য আহত হয়েছেন। হামলা ও লুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।