স্বর্ণের দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ শহরের প্রধান বাজারসংলগ্ন এলাকায় সুনীল চন্দ্র দাসের স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকান থেকে ৮২ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার ও ১০ ভরি রুপা চোরেরা নিয়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সুনীল চন্দ্র গতকাল বুধবার মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।