স্বর্ণের দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের একটি স্বর্ণের দোকানের মূল ফটকের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে শহরের মাড়োয়ারি পট্টি রাজন স্বর্ণের দোকানে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি, তাঁর নগদ টাকাসহ কমপক্ষে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানের মালিক রাজন চন্দ্র জানান, গত শনিবার সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এ সময় সিন্দুকের মধ্যে ২ লাখ ৬০ হাজার টাকা, ৬ ভরি সোনা ও ১২ ভরি রুপা রেখে যান। গতকাল রোববার সকালে দোকানের তালা ভাঙা দেখে আশপাশের লোকজন তাঁকে খবর দেন। এসে দেখেন সিন্দুকের তালা ভাঙা, উল্লিখিত জিনিসপত্রাদি নেই। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক আজিম উদ্দীন জানান, ঘটনাস্থল দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি প্রশিক্ষণপ্রাপ্ত সংঘবদ্ধ চোরের দলের কাজ।