স্বামী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে রুমা আক্তার (২০) নামের এক নারী হত্যার অভিযোগে তাঁর স্বামী জহুরুল ইসলাম ওরফে শামিমকে (৩০) আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরীপাড়ায় ঘটনাটি ঘটে। রুমা শুভাঢ্যা উত্তরপাড়ার নুর জামানের মেয়ে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য শামিমকে আটক রাখা হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি