স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সেন্টু মিয়া (৩০) ওরফে মিন্টু মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে গতকাল শনিবার টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে। গত শুক্রবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজুর গ্রামের বোনের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সেন্টুর বাড়ি উপজেলার আড়াইপাড়া গ্রামে। এর আগে পুলিশ সেন্টুর মা কমলা বেগমকেও গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গত ২ জুন রাতে শারমিন আক্তারকে (২০) শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরের দিন শারমিনের বাবা আবদুল আজিজ বাদী হয়ে শারমিনের স্বামী, ভাশুর ও শাশুড়িকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেন।