স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে নিহত গৃহবধূ বৃষ্টি রানীর (১৯) ময়নাতদন্তে তাঁকে শ্বাসরোধে হত্যা করার সত্যতা মিলেছে। তাঁকে হত্যার অভিযোগে পুলিশ গত রোববার ভোররাতে তাঁর স্বামী সনাতন সরকার, শ্বশুর শংকর সরকার ও শ্বাশুড়ি মলিনা সরকারকে গ্রেপ্তার করেছে। তাঁদের বাড়ি উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রামে। গত বছরের ১৬ অক্টোবর বৃষ্টিকে হত্যা করা হয়। তখন ওই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। ওই সময় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃষ্টির লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চার-পাঁচ দিন আগে ময়নাতদন্তের প্রতিবেদন শেরপুর থানায় এসে পৌঁছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক আলহাজ উদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে বৃষ্টি রানীকে শ্বাসরোধে হত্যা করার কথা উল্লেখ করা হয়েছে।