স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর দায়ের করা মামলায় গতকাল শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে কাদিরাবাদ ক্যান্টনমেন্টের এক সৈনিককে পুলিশ গ্রেপ্তার করেছে। বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কাদিরাবাদ ক্যান্টনমেন্টের সৈনিক কামরুজ্জামান ওরফে মাসুম ছুটি নিয়ে বনপাড়ায় নিজ বাড়িতে আসেন। রাত ১১টার দিকে তিনি নিজের মেয়ের সঙ্গে অশালীন কর্মকাণ্ড করতে শুরু করলে তাঁর স্ত্রী দেখে ডাকচিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে মাসুমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যাপারে মেয়ের মা বাদী হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বড়াইগ্রাম থানায় মামলা করলে পুলিশ তাঁকে ওই মামলায় গ্রেপ্তার করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্ত্রীর দায়ের করা মামলায় ওই সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।’