প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় রাহেলা বেগম নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার ভাতগাঁও গ্রামের বাসিন্দা মহসিন মিয়া (৩০)। পুলিশ জানায়, মহসিন মিয়া ও তাঁর পরিবারের লোকজন গত শুক্রবার রাহেলাকে নির্যাতন করেন। এরপর তিনি শাল্লা থানায় মহসিন মিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গতকাল বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।