স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় স্ত্রী হত্যা মামলায় পলাতক স্বামী রুস্তম আলী ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, স্ত্রী নূরুন্নাহার বেগমকে (৪৫) হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় নিহত গৃহবধূর মেয়ে রাবেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। গত ২১ আগস্ট সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় উপজেলার গহরপুর গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে নূরুন্নাহার বেগমের লাশ উদ্ধার করা হয়। পাথরঘাটা থানার এসআই খোকন হাওলাদার বলেন, হালিশহর এলাকায় একটি ভাড়া বাসা থেকে রুস্তমকে গ্রেপ্তার করা হয়।