স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতন মামলার স্বামী আবু সাইদকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট পুলিশ জানায়, ধুনটের কাদাই গ্রামের আবু সাইদ প্রায় পাঁচ বছর আগে সরুগ্রামের মিষ্টি আকতারকে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর পলাশ তাঁর স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে প্রায় দুই বছর আগে স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেন। এরপর মিষ্টি আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত আবু সাইদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।