স্বামী দ্বিতীয় বিয়ে করায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী দ্বিতীয় বিয়ে করায় ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে গতকাল সোমবার বেলা একটার দিকে মা ও মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে ১০ বছরের মেয়ে বুসরা মারা গেলেও মা সুরমাকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমোহন থানার ওসি আক্তারুজ্জামান বলেন, সুরমা সুস্থ হলে হত্যা মামলা করা হবে।
ইউপি সদস্য শাহাবুদ্দিন বলেন, সুরমার স্বামী আবুল কাশেম দিনমজুর। তিনি দুই বছর আগে ঢাকায় গিয়ে গোপনে আরেকটি বিয়ে করেন। এ খবর সুরমা জানতে পেরে নিজের মেয়ে বুশরাকে বিষ খাওয়ান এবং নিজে বিষপান করেন।