স্বামী-স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রীকে পুলিশ আটক করেছে। আটক হওয়া দুজনই স্থানীয় ডাকাত দলের সদস্য বলে পুলিশ দাবি করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে শরিফুলের স্ত্রীকে আটক করা হয়। এ সময় শরিফুল পালিয়ে যান। বাড়ি থেকে পুলিশ দুটি বন্দুক, চারটি গুলি, দুটি রামদা ও একটি চাপাতি জব্দ করে। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় গ্রামের একটি পাটখেত থেকে শরিফুলকে আটক করা হয়।