স্বামী-স্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গতকাল শুক্রবার প্রতিপক্ষের হামলায় অনিল কুমার (৫০) ও তাঁর স্ত্রী সুমিতা রাণী (৪৫) আহত হয়েছেন। সকালে উপজেলার ঝাড়গ্রামের অনিল কুমারের নলকূপের পানি নেওয়া নিয়ে প্রতিবেশী ইব্রাহিম হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইব্রাহিম ও তাঁর ভাই আবদুর রাজ্জাক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁর স্ত্রী তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে প্রতিপক্ষের একজন তাঁর হাতে কামড়ে দেয়। এতে তিনিও আহত হন। এ বিষয়ে অনিল কুমার থানায় লিখিত অভিযোগ করেছেন।