স্বামী-স্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটে গতকাল রোববার ১ হাজার ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ সুরেশ্বর ঘাটে ভিড়লে তাতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রুবেল সরদার (২৯) ও তাঁর স্ত্রী কাজল বেগমের হাতে থাকা ব্যাগ থেকে ১ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।