স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের হাইস্কুল সড়ক এলাকায় গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বাসুদেব ঘোষ (৪৫) ও তাঁর স্ত্রী কল্যাণী ঘোষ (৩৫)। এ সময় তাঁদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, গোপন খবরে রাত দেড়টার দিকে হাইস্কুল সড়ক এলাকায় অভিযান চালানো হয়। বাসুদেব ও কল্যাণী ঘোষ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।