স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক দম্পতিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার হরিণা নদীপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, হরিণা নদীপাড় এলাকার রফিক মিয়ার সঙ্গে একই এলাকার বাদল মিয়ার ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল দুপুরে চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে রফিকের বাড়িতে হামলা করেন। এতে বাধা দেওয়ায় হামলাকারীরা রফিক মিয়া ও তাঁর স্ত্রী মমতাজ বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’