স্বামী-স্ত্রীকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার আজইরাপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজইরাপাড়া এলাকার জাইদুল ইসলাম শাহজালাল মিয়ার বাড়ির সামনে প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করছেন। গতকাল সকালে শাহজালাল তাঁর বাড়ির সামনে মাদক বিক্রি করতে নিষেধ করেন জাইদুল ইসলামকে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পিটিয়ে শাহজালালকে আহত করেন জাইদুল। এ সময় শাহজালালের ডাক-চিৎকারে তাঁর স্ত্রী মরিয়ম বেগম এগিয়ে গেলে তাঁকেও পিটিয়ে আহত করেন জাইদুল।