স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ২৫০ গ্রাম গাঁজা ও ১২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধাপসুখানগাড়ী গ্রামের মামুন হোসেন (২৩), তাঁর স্ত্রী আরজেনা বেগম (১৯), ধোকরকোলা গ্রামের এমদাদুল হক (৩০) ও মনির হোসেন (৩২)। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, বগুড়ার চতুর্থ আর্মড ব্যাটালিয়ন পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার ধাপসুলতানগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে। গতকাল বুধবার সকালে তাদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।