স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নে গতকাল সোমবার স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ব্যক্তি বড় পুকুরিয়া গ্রামের সাহেব আলী (৩৫)। তিনি রিকশাভ্যান চালাতেন।
কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, বড় পুকুরিয়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ায় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাহেব আলীর ছোট ভাই আবু সাঈদ বাদী হয়ে নিহত ব্যক্তির স্ত্রীসহ দুজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাহেব আলীর স্ত্রীকে আটক করেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সাহেব আলী রোববার রাতে তাঁর ছেলে ও স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে ছেলের কান্নায় প্রতিবেশীরা এসে দেখেন তাঁর লাশ পড়ে আছে।