স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীকে ঘরে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের একটি নির্জন চরে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার মামলা দায়েরের পর মো. রতন মিয়া (৩৫) ও বাশার (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামীর বাড়ি উপজেলার রাজীবপুর ইউনিয়নে। আর তাঁর বাবার বাড়ি জামালপুরে। দুই মাস আগে তাঁদের বিয়ে হয়। তাঁরা দুজনই ময়মনসিংহের ভালুকার একটি টেক্সটাইল মিলে চাকরি করেন।

ওই গৃহবধূর স্বামী বলেন, স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি জামালপুরে বেড়ানোর পর গত শুক্রবার বিকেলে তিনি নিজ বাড়িতে আসেন। তিনি একসময় এলাকার একটি অপরাধীচক্রের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু এক বছর ধরে তিনি অপরাধজগৎ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। এ কারণে দলের অন্য সদস্যরা তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন।

তাই তিনি ভয়ে এলাকায় তেমন একটা আসতেন না। গত শুক্রবার রাতে ঘরে কড়া নাড়ার শব্দ শুনে তাঁর স্ত্রী দরজা খুলে দেন। এ সময় কয়েকজন লোক হুড়মুড়িয়ে তাঁর ঘরে ঢুকে পড়েন। এ সময় দুই-তিনজন তাঁর হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। বাকিরা তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যান। পরে তিনি হাত-পায়ের বাঁধন খুলে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে নিয়ে স্ত্রীকে খুঁজতে বের হন। ভোরের দিকে নির্জন একটি চরে স্ত্রীকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে স্ত্রী নিয়ে থানায় চলে যান।

গৃহবধূর বরাত দিয়ে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মওলা বলেন, সাতজন দুর্বৃত্ত তাঁকে রাতভর ধর্ষণ করেছেন। তাঁদের হাত-পা ধরেও নির্যাতনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি ওই নারী। গতকাল সকালে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় এজাহার জমা দেন। পরে পুলিশ এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

নান্দাইলে এক তরুণের (২৫) বিরুদ্ধে এক তরুণীকে (২২) বিয়ে করার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ওই তরুণী বলেন, তাঁর বাড়ি উপজেলার খারুয়া ইউনিয়নে। প্রতিবেশী এক তরুণের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণ বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এখন তাঁকে বিয়ে করতে চাচ্ছেন না। বিষয়টি প্রতিবেশী ও গ্রামের মুরব্বিদের জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তাঁর মাকে নিয়ে থানায় এসেছেন।

গতকাল বিকেলে খোঁজ নিয়ে অভিযুক্ত তরুণকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি ধরেন এক নারী। তিনি নিজেকে অভিযুক্ত তরুণের ভাবি বলে পরিচয় দেন। তবে তরুণীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কথা না বলে ফোনটি কেটে দেন।

নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বলেন, ‘ওই তরুণীকে থানায় এজাহার জমা দিতে বলা হয়েছে। ওসি স্যার ময়মনসিংহ থেকে আসার পর এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হবে।’

সখীপুরে সৎমামার আদালতে আত্মসমর্পণ

তবে মামলার আগের দিন স্থানীয় একটি ক্লিনিকে ওই মেয়ের আলট্রাসনোগ্রাম করা হয়। সেখানে দেখা যায়, ওই মেয়ে ৩৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোর অনলাইনে ‘স্কুলছাত্রীটি এখন অন্তঃসত্ত্বা’ শিরোনামে সংবাদ প্রচার হয়।

মেয়ের চাচা বলেন, গতকাল দুপুরে মেয়েটির প্রসবব্যথা উঠলে তাকে সখীপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলেছেন, বয়স কম হওয়ায় মেয়েটিকে অস্ত্রোপচারের মাধ্যমে মা হতে হবে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ‘শুনেছি গত বৃহস্পতিবার হাসান ও রোজিনা আদালতে আত্মসমর্পণ করেছেন।’