স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারিবারিক সমস্যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে হাতাহাতি। স্বামীর আঘাতে স্ত্রী লুটিয়ে পড়েন মাটিতে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার রাজধানীর রামপুরায় এ ঘটনা ঘটে।
পুলিশ অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানকে আটক করেছে। তিনি রামপুরা পিস স্কুলের গাড়ির চালক বলে জানিয়েছে পুলিশ। নিহত সখিনা বেগম (৩৫) একজন পোশাককর্মী ছিলেন। তাঁর বাড়ি ভোলা জেলায়। দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে।
রামপুরা থানার ওসি তদন্ত শফিকুল গণি প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহ ছিল। এরই জের ধরে ঘটনার সূত্রপাত। প্রাথমিকভাবে স্বামীর আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুরো বিষয়টি জানা যাবে।