স্বামীর ছোড়া গরম তরকারিতে ঝলসে গেল গৃহবধূর মুখ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সুজানগর উপজেলার কাজিপুর গ্রামে গত রোববার সকালে স্বামীর ছোড়া গরম তরকারিতে এক গৃহবধূর মুখমণ্ডল ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর নাম আর্জিনা খাতুন। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর্জিনার (২৩) মামা এম এ মান্নান বলেন, প্রায় পাঁচ বছর আগে আবদুল আলিমের সঙ্গে তাঁর ভাগনির বিয়ে হয়। এই দম্পতির দুটি মেয়ে আছে। এত দিন ভালোই ছিল। কিন্তু কিছুদিন ধরে আলিম নানা অভিযোগে আর্জিনাকে মারধর শুরু করেন। রোববার সকালে আর্জিনা তরকারি রান্না করছিলেন। রান্না করতে এত দেরি হলো কেন—এই অজুহাতে তাঁকে মারধর করেন আলিম। একপর্যায়ে চুলার ওপর থেকে তরকারির পাতিল তুলে আর্জিনার মুখে ছুড়ে মারেন।
আর্জিনা বলেন, কোনো কারণ ছাড়াই স্বামী তাঁর ওপর ক্ষিপ্ত। ছোটখাটো বিষয়ে তাঁর ওপর রাগ দেখান। মারধর করেন।