স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের শ্রীরামপুর আদিবাসী পাড়ায় গত শুক্রবার স্বামীর নির্যাতনে ফুলমনি মার্ডি (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুলমনির স্বামী গুপিন হাসদাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
এলুয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নবিউল ইসলাম বলেন, স্থানীয়ভাবে তিনি জানতে পারেন যে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে গুপিন তাঁর স্ত্রী ফুলমনিকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় ফুলমনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
ফুলবাড়ী থানার ওসি মো. মকসেদ আলী বলেন, ফুলমনিকে হত্যার অভিযোগে তাঁর ভগ্নিপতি উপিন হাসদা শুক্রবার রাতে হত্যা মামলা করেছেন। রাতেই গুপিনকে গ্রেপ্তার করা হয়।