স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পায়ের রগ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী সুমি খাতুনের (২৩) পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরের এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
সুমির বাবার নাম সোহরাব আলী। বাড়ি রাজশাহী নগরের মুশরইল এলাকায়। স্থানীয় মিনারুল ইসলামের সঙ্গে সুমির বিয়ে হয়। তাঁদের একটি ছেলে (৯) রয়েছে। সোহরাব আলী জানান, মিনারুল মাদকাসক্ত। তাই মেয়ে ও নাতি তাঁর কাছেই থাকতো। গত সোমবার দুপুরে সুমি রান্নাঘরে একা রান্না করছিলেন। মিনারুল এ সুযোগে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মেয়ের বাঁ পায়ে কোপ দিয়ে পালায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এম এ কে শামসুদ্দিন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে সুমির পায়ের একটি রগ কেটে গেছে।