স্বামীর মারধরে স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর সাতাইশ এলাকায় গত বৃহস্পতিবার মধ্যরাতে স্বামীর মারধরে স্ত্রী ঝরনা আক্তার (২৪) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর এলাকাবাসী নিহত ব্যক্তির স্বামী নয়ন মিয়াকে (৩০) ধরে পুলিশে দিয়েছে।
নিহত ঝরনা আক্তার শেরপুর সদরের মোচারের চর এলাকার আইন উদ্দিনের মেয়ে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, প্রায় ১০ মাস আগে ঝরনার সঙ্গে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার শ্যামলীপাড়া এলাকার গফুর মাস্টারের ছেলে নয়ন মিয়ার বিয়ে হয়। এক মাস আগে তাঁরা টঙ্গীর সাতাইশ এলাকার মুজিবুর রহমানের বাড়িতে ভাড়ায় ওঠেন। এখানে নয়ন মিয়া দরজির কাজ করেন। মাঝেমধ্যে ঝগড়াও হতো তাঁদের মধ্যে। গত বৃহস্পতিবার রাতে ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীর সঙ্গে নয়নের ঝগড়া হয়। একপর্যায়ে নয়ন ঝরনাকে মারধর করলে অসুস্থ হয়ে পড়েন ঝরনা। পরে তাঁকে প্রথমে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পথে মারা যান ঝরনা।
টঙ্গী থানার এসআই মো. মাহমুদুল ইসলাম বলেন, হত্যার অভিযোগে নয়ন মিয়াকে আটক করা হয়েছে।