স্বামীর হাতে স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের দরি শাহদিয়ার গ্রামে গত শনিবার সন্ধ্যায় স্বামীর বাটালের আঘাতে আরজিনা খাতুন (২৪) নামের এক নারী নিহত হয়েছেন।

আতাইকুলা থানার ওসি নুরে আলম বলেন, এ ঘটনায় নিহত আরজিনার ভাই বাবু হোসেন বাদী হয়ে স্বামী মোহাম্মদ হাবিবুল্লাহকে আসামি করে গতকাল রোববার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

প্রায় ছয় বছর আগে হাবিবুল্লাহর সঙ্গে আরজিনার বিয়ে হয়। কিন্তু সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। শনিবার সন্ধ্যায় এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে হাবিবুল্লাহ বাটাল দিয়ে আঘাত করে পালিয়ে যান।