স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তরা এক ব্যক্তি ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম করেছে। গত শনিবার রাতে উপজেলার উত্তর হাটাব এলাকায় ঘটে এ ঘটনা। ব্যবসায়ী ইব্রাহীম মিয়া বলেন, পৈতৃক সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে একই এলাকার ছোলমান মিয়া গংদের সঙ্গে তাঁদের পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে শনিবার রাতে ছোলমান মিয়া, ওসমান, সবুজ, কাননসহ পাঁচ-ছয়জন ইব্রাহীমের বাবা গোলজার হোসেনকে গালাগাল করেন। এতে প্রতিবাদ করলে তাঁরা গোলজার হোসেনকে কুপিয়ে জখম করেন। তাঁকে বাঁচাতে গেলে তাঁর মা মরিয়ম বেগমকেও আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে।