স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গত শুক্রবার আলমগীর বিশ্বাস (৪১) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা। তিনি ইউনিলিভার কোম্পানির গাড়িচালক বলে পুলিশ জানিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আলমগীর বিশ্বাস শুক্রবার বিকেলে ঢাকা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছান। বেলা তিনটার দিকে তিনি রাজশাহীগামী ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাচ্চু শেখ ও মিলন শেখ নামের দুই যুবক তাঁকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।