স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যের টিকা দিয়ে অর্থ নেওয়ার অভিযোগে নাজিম উদ্দিন চৌধুরী নামের এক স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গত বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম নগরের চশমাহিল এলাকার নগর স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী নাজিম উদ্দিন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, নাজিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হবে। ওই স্বাস্থ্যকেন্দ্রের আঞ্চলিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলামকে এ ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত সোমবার শিশুদের টিকা দিয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে অর্থ নেওয়ার সময় নাজিম উদ্দিন চৌধুরীকে হাতেনাতে ধরেন নগরের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম।