প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ১০টি যৌনপল্লিতে দেড় লাখ যৌনকর্মী রয়েছে। যদিও সরকারিভাবে মাত্র তিন হাজারের নিবন্ধন রয়েছে। এসব পল্লির নারী ও শিশুরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। সরকারিভাবে তাদের সুরক্ষা দিতে হবে। যৌনকর্মীদের মানবাধিকার প্রতিষ্ঠা, শোষণ ও নির্যাতন প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বেসরকারি সংস্থা পায়াক্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী শাহ আলম এসব কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সংস্থার যশোর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যৌনকর্মীদের সংগঠন শক্তি উন্নয়ন সংঘের সম্পাদক রাবেয়া খাতুন, কোষাধ্যক্ষ অনিমা বিশ্বাস প্রমুখ।