স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দলের নেতা জি এম মামুন ইদ্রিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাটিয়ারী বাজারের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামুন ছলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক। সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, মামুনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা আছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ইয়াবা ব্যবসা এবং অসামাজিক কার্যকলাপেরও অভিযোগ আছে। সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম সরওয়ার চৌধুরী বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।