স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে জেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় l ছবি: প্রথম আলো

ফরিদপুরে গতকাল বুধবার জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে তিন পুলিশ ছাড়াও কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার উদ্যোগ নেয় জেলা স্বেচ্ছাসেবক দল। সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক নেতা-কর্মী ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু করেন। মিছিলটি মুজিব সড়ক হয়ে নিলটুলী এলাকা দিয়ে জনতা ব্যাংকের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় প্রায় ১০ মিনিট ধরে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীদের হটিয়ে দেয়। লাঠিপেটার সময় পুলিশ ছাড়াও কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হন। আহত নেতা-কর্মীরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপন করেছেন।